মীরগঞ্জ দি পক্ষিক উচ্চ বিদ্যালয়
১৯৬৮ খ্রিঃ প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ
এলাকার সর্ব সাধারণকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগণ আজ দেশের বিভিন্ন
প্রান্তে এমনকি বিদেশেও অবস্থান করছেন, যারা স্ব -স্ব কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও
সহযোগীতায় আজ অত্র বিদ্যালয়টি এই গৌরবময় অবস্থানে পৌঁছেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়ের জন্য যারা
অক্লান্ত পরিশ্রম করে আসছেন সৃষ্টিকর্তা তাঁদের সুদীর্ঘ জীবন দান করুন এবং যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন
তাঁদের আত্মার শান্তি কামনা করি।
ঐতিহ্যবাহী এই বিদ্যাপিঠ আজ তথ্য প্রযুক্তির যুগে এক ধাপ এগিয়ে যাচ্ছে ভেবে খুবই ভাল লাগছে। বিদ্যালয়ের
শুভাকাঙ্খীগণ যে যেখানেই আবস্থান করছেন এই ওয়েব সাইটের মাধ্যমে তাঁদের প্রিয় বিদ্যাপিঠ সম্পর্কে তথ্য
জানতে পারবেন এবং মতামত ও পরামর্শ আদান-প্রদানের মাধ্যমে বিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে
নিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি।
সকলের মঙ্গলময় জীবন প্রত্যাশা করি।